ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৩৪৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেল ৩ টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প‍্যাডে গত ১৮ জুন গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির সব ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকললের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আনন্দ মিছিলে অংশ নেন।

এসময় শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আজিম ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন মাহমুদ সন্ধিসহ ৫ শতাধিক নেতাকর্মী এ শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

এ আয়োজন সম্পর্কে নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হিসান মিঠু বলেন, জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস‍্য সচিব অতি বিচক্ষণ নেতা। তারা তৃণমূল পর্যায়ে খোঁজ – খবর নিয়ে দলের দুঃসময়ে যেসকল নেতাকর্মীরা দলের পাশে থেকেছে এবং দেশ মাতা নেত্রী খালেদা জিয়ার সংগ্রামে অংশ নিয়েছে তাদের দিয়েই নবগঠিত কমিটি গঠন করে জেলা নেতৃবৃন্দ তা অনুমোদন দিয়েছে। জেলা নেতৃবৃন্দের এমন গঠনমূলক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আশা করি আগামী আন্দোলন – সংগ্রামে রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস‍্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এ কমিটি ব‍্যাপক ভূমিকা রাখবে।

গোয়ালন্দে নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩