গোয়ালন্দে দ্রুত গতির পরিবহনের ধাক্কায় রিক্সা চালক নিহত
- আপডেট সময় : ০৩:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৩৩৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকার ডাইবেশন নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রিকশা চালক, গোয়ালন্দ পৌর শহরের পৌর ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মৃত আরজু শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩৬)। মৃত জাহিদ শেখ জান্নাত, খাদিজা ও মহৎ নামের তিন সন্তানের জনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকার ডাইবেশন নামক স্থানে একটি রিক্সাকে পিছন থেকে এসে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে রিক্সা চালক জাহিদ শেখ নিহত হন।
পরে তাকে স্থানীয়রা ও প্রশাসন ধরাধরি করে মৃত অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আখিঁ বিশ্বাস জানান তার মৃত্যু হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই হয়েছে।
আহলাদি পুর হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহটির সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















