ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৩০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় শাহাদৎ শেখ (২২) নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এক দূ্ৃবৃত্ত্ব। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত যুবক দক্ষিণ উজানচর মৈজুদ্দিন মন্ডল পাড়ার মো. আহাম্মদ শেখের ছেলে।

গত সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৈজুদ্দিন মন্ডল পাড়া জামে মসজিদের পাশে ব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারী একই গ্রামের মো.ফজলুল হকের ছেলে মো. রায়হান মোল্লাসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মঙ্গলবার গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহাদৎ শেখকে প্রায়ই তুতলা ও পাগল বলে উত্যক্ত করত অভিযুক্ত রায়হানসহ এলাকার বখাটে ছেলেরা। ঘটনার দিন ইফতার শেষে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল শাহাদৎ।এ সময় রায়হান ও তার কয়েকজন বন্ধু একইভাবে শাহাদৎকে উত্যক্ত করতে থাকলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। কথা কাটাকাটির এক পর্যায়ে রায়হান পকেট থেকে ছুরি বের করে শাহাদৎকে এলোপাথাড়ি ভাবে আঘাত করতে থাকে। এ সময় নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে চোখের উপর দুইটি ও পিঠে উপর একটি কোপে ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ব‍্যাপারে ভুক্তভোগীর মামা জাফর ইকবাল বলেন, তার ভাগ্নে শাহাদাৎ অত্যন্ত সাদাসিদে একজন মানুষ। তাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলার জন্য এ হামলা করা হয়। আমরা এ ঘটনার ন্যায় বিচার দাাবি করছি

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনর্চাজ স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় থানায় জিডিসহ একটি মামলা রুজু হয়েছে। দ্রুত ঘটনাটি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩