ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও রোগীদের মাঝে খাবার বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৫৭ বার পঠিত

Oplus_131072

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে ইফতার মাহফিল ও অসুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলামের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Oplus_131072

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, সুলতান হোসেন লিখনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আজম আহমাদ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গোয়ালন্দে ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল ও রোগীদের মাঝে খাবার বিতরণ

আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬