ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে গায়ে পেট্রোল ধরিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৪৭ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে নিজের গায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মো. আলামিন শেখ (৩৪) নামের এক যুবক। সে জেলার সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের মো. হোসেন শেখের ছেলের। ঐ যুবক বর্তমান বাবা-মায়ের সাথে ঢাকা রায়ের বাগ এলাকায় বসবাস করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) ৫টার দিকে পৌর ৯নম্বর ওয়ার্ড গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
সরজমিন স্থানীয় এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় রাজবাড়ী আবুল হোসেন কলেজের অনার্সের ছাত্রী তানিয়া আক্তারের ও আলামিনের সাথে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। জন্মের পর ছেলে অসুস্থ হলে জন্মের একদিন পর ছেলে পক্ষ শিশু সন্তান কে ঢাকায় নিয়ে ছেলে পক্ষ মাকে রেখে একদিন পর আবার ফোন করে মাকে নিয়ে যায় এরপর একুশ দিনের মাথায় শিশু সন্তানের মৃত্যু হয়। এবং সেই মৃত্যুর দায়ভার মায়ের উপর চাপিয়ে বিভিন্ন ধরণের নির্যাতন করা হলে মেয়েটি বাড়িতে চলে আসে। তারপর তারা কোন যোগাযোগ না রাখলে এবছর জানুয়ারি মাসে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠানো হয়। তখন থেকেই ছেলেটি বিভিন্ন সময় মেয়ের বাড়িতে এসে হুমকি ধামকি দিতে থাকে। গতকাল এসে ও বলে আমার সাথে যেতে হবে তা না হলে আমি নিজেও শেষ হবো তোদের কেও শেষ করে দিবো। এই বলে গায়ে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় মাঠে খেলাধুলা করা ছেলেরা এসে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে স্ত্রী তানিয়া আক্তার বলেন কিছু দিন আগেও একবার মদ খেয়ে রাতে এসে ডিস্টার্ব করলে ছেলের খালার বাড়ি পাশে থাকায় তাদের জানালে ছেলেকে নিয়ে যায়। তাছাড়া আমার স্বামী আমাকে নিতে চাইলে ও তার মা বাবা এব্যাপারে কিছুই বলে না তাই আমার মা বাবা আমাকে ঐ বাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ছেলের বাবা মো. হোসেন শেখ মুঠোফোনে জানান, আমার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করেছে এটা মিথ্যা, আমার ছেলেকে তারা হত্যার চেষ্টা করেছে। ছেলেকে নিয়ে আমি এখন ঢাকায় যাচ্ছি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন এ ঘটনা শুনার পর দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল। যতটুকু জানতে পেরেছি মেয়ের পরিবার থেকে ছেলেকে ডিভোর্স দেওয়া হয়েছে এবং ছেলেটি সেখানে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে এব্যাপারে থানায় এখনো কোন মামলা দায়ের করা হয় নি।

গোয়ালন্দে গায়ে পেট্রোল ধরিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৭:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩