সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে গাঁজা সহ এক মাদক কারবারি আটক
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৫:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১০৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার যৌনপল্লির ভিতর থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে গাঁজা সহ আলামিন হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত আলামিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুর হোসেনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আজ সোমবার ভোর সারে চারটার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল দৌলতদিয়া যৌনপল্লির ভিতর বিশেষ অভিযান পরিচালনা করে চারশো গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















