ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে খাজনা আদায়ে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৯৩ বার পঠিত

Oplus_131072

নিয়মতান্ত্রিক ও বৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেওয়ার পরও দৌলতদিয়া হাট ও বাজারের খাজনা আদায়ে বাঁধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন,দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও বাজার ব্যবসায়ী পরিষদের কথিত সভাপতি মোহন মণ্ডল গংদের বাঁধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। তিনি তার নিজ স্বার্থে জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

তিনি আরও জানান,চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১০০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়। এরপরও মোহন মণ্ডল গং এর বাঁধার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোনো খাজনা আদায় সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলা হয়,মোহন মন্ডল দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও চাঁদা বাজি করে দৌলতদিয়া বালু মহল সহ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখছে। জেলার সর্বত্র আড়ৎদারি তিন টাকা করে হলেও তিনি পাঁচ টাকা আড়ৎদারি রেখে খাজনা দিতে চান মাত্র ১ টাকা করে। মৎস্য জীবিদের দাদনের টাকা দিয়ে তিনি তাদেরকে জিম্মি করে রেখেছেন। এব্যাপারে ইতিমধ্যেই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও এ সময়ে প্রশাসনের সহযোগিতা কামনা করে এবং খাজনা আদায়ে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে দেওয়ান ট্রেডার্সের অন্যান্য পার্টনার ছাড়াও ইলেকট্রনিক,প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে খাজনা আদায়ে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৫৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫