গোয়ালন্দে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩০০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মুন্সি বাজার এলাকায় আশ্রয়ন কেন্দ্রের মাঠ প্রাঙ্গনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্রের মাঠে স্থানীয় বাসিন্দা হাবিবুর ও গ্রাম বাসীর আয়োজনে কুব্বাত মাতব্বরের সার্বিক তত্বাবধায়নে কাদের মৃধার স্মরণে গ্রামের লাঠিয়াল বাহিনী খালি পায়ে ঢোলের তালে নেচে নেচে লাঠি খেলে লাঠিয়ালরা। চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং অপরকে আঘাতের লক্ষে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এই দৃশ্য দেখে আগত দর্শকরা করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। আনন্দ আর হৈহুল্লোরের মধ্য দিয়ে এভাবেই চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলা।

ঐতিহ্যবাহী লাঠি খেলা উদ্ধোধন করেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদ সরদারের সভাপতিত্বে সফিকুল ইসলামের সঞ্চালনায় লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন শেখ, দেবগ্রাম ইউপি সদস্য নুরাল, আয়ুব আলী খান, দেবগ্রাম ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম মোল্লা প্রমুখ।


















