ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে এসটিডি/এইচআইভি এইডস বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা

মো.সাজ্জাদ হোসেন- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দে এসটিডি, এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা তৈরি ও প্রতিরোধ বিষয়ে এলাকার স্কুল-কলেজ শিক্ষক, যৌনকর্মী, পরিবহন শ্রমিক নেতা, এনজিও কর্মী এবং সামাজিক নেতাদের অংশগ্রহণে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটি গোয়ালন্দের দৌলতদিয়ায় স্বাস্থ‍্য কেন্দ্র স্থাপন করে ১৯৯৭ সাল থেকে দৌলতদিয়া যৌনকর্মী, দুর্গম চরবাসীসহ উপজেলার দরিদ্র জনসাধারণকে নানা ধরণের চিকিৎসাসেবা দিয়ে আসছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা হলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ‍্য কেন্দ্রের ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডাঃ মাহ্জাবিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আঁখি বিশ্বাস, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, দৌলতদিয়া আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব‍্যাবস্থাপক মো. জুলফিকার আলী, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম‍্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, কর্মজীবী কল‍্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন(১৭২৭) এর সভাপতি মো. সহিদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রেনু আক্তার প্রমুখসহ, বিভিন্ন এনজিও কর্মী, সামাজিক নেতা, যৌনপল্লীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস।

গোয়ালন্দে এসটিডি/এইচআইভি এইডস বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৬:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩