ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান পরিচালনা কালে একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি মো. সামচাঁদ মোল্লা (৬৫) কে গাঁজাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ছোট ভাকলা পূর্ব অংশের মৃত বেলায়েত মোল্লা’র ছেলে। মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক কারবারির উল্লেখিত নিজ বাড়ীর আধা পাকা চৌ-চালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ হতে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩