গোয়ালন্দে উপজেলা দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে কাজী কেরামত আলী’র পরিচিতি ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ ও জনপ্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর সুবর্ণা ফেরদৌস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনিসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
এসময় উপস্থিত অতিথি বৃন্দ অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন।


















