গোয়ালন্দে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৪:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ১৭৫ বার পঠিত

সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩) জুন সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, বিশেষ আলোচনা সভা এবং দোয়া।
অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান শান্তনু, জেলা মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

























