গোয়ালন্দে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় আটক-১
- আপডেট সময় : ০৪:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১১৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারস্থ শহীদ মিনারের নিকট পোড়াভিটায় প্রবেশ পথ থেকে দশ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মোঃ রাবেল শেখ ওরফে (২৯) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আবুল শেখ এর ছেলে।
শনিবার (৬ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানায়, এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি চৌকুষ দল দৌলতদিয়া বাজারের পাশে অবস্থিত শহিদ মিনার সংলগ্ন পোড়াভিটার প্রবেশ পথে অভিযান চালায়। অভিযানের সময় মো.রাবেল শেখ ওরফে রাসেলকে আটক করে তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তবে এসময় পুলিশ কাছে তথ্য থাকায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেই তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশের হাতে দিলে তা জব্দ করা হয়। যা স্থানীয় পর্যায়ে একটি বিরল ঘটনা।
আজ শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















