গোয়ালন্দের দৌলতদিয়ায় এ্যাডভোকেসী এবং সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৭৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুবিধাবঞ্চিত দৌলতদিয়া পূর্বপাড়ার স্কুল পড়ুয়া শিশু ও মায়েদের অংশগ্রহণে এ্যাডভোকেসী এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস-এর আয়োজনে এ এ্যাডভোকেসী এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কেকেএস সিএসইসি (সিসেক) প্রকল্পের সহযোগিতায় অর্থায়নে রয়েছেন দ্যা ফ্রিডম ফান্ড।
এ্যাডভোকেসী এবং সমন্বয় সভায় কেকেএস সিএসইসি (সিসেক) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউপি সচিব মো. মেনামুল হাসান মিন্টু, ইউপি সদস্য সদস্য আলমগীর হোসেন, মো. ফজলুল হক, মো. গফুর খান, মো. আইয়ুব খাঁ, মহিলা সদস্য আয়েশা বেগম, নুরজাহান বেগম, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর মো. শাহাদৎ হোসেন, প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন, রিকোপ প্রকল্পের ম্যানেজার আশিশ মন্ডল, সহকারি ম্যানেজার মো. মন্জুরুল আলম, সিএসইসি (সিসেক) প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুন, সুরভী আক্তারসহ দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাভোগী মা ও শিশুরা উপস্থিত ছিলেন।


















