সংবাদ শিরোনাম ::
গণহত্যা দিবস উপলক্ষে পাংশায় মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো: শামীম হোসেন-রাজবাড়ী:
- আপডেট সময় : ০৮:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১৩২ বার পঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাংশা পৌর কবরস্থান সংলগ্ন বদ্ধভূমিতে এ মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
























