ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

খোকসায় স্বামী,শ্বাশুড়ির নির্যাতনের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় স্বামী, শ্বাশুড়ি এবং নন্দে জামাইয়ের নির্যাতনের শিকার গৃহবধূ বাসনা রাণী (২৮)। সুষ্ঠ বিচারের অপেক্ষায় এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের দরজায় ঘুরছেন ভুক্তভোগী নির্যাতিতা ওই নারী।

নির্যাতিতা বাসনা রাণী খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রামের গোবিন্দ সেনের ছেলে গৌতম সেনের স্ত্রী।

নির্যাতনের ঘটনায় বাসনা রানী থানায় অভিযোগ করেছেন এবং আদালতে মামলা করবেন বলে জানান নির্যাতিতা নারীর ভাই রবীন্দ্র কুমার সরকার।

নির্যাতিতা গৃহবধূ ও তার স্বজনরা জানায়, পাবনা জেলার সুজানগর উপজেলার বিন্নাডাঙ্গী গ্রামের রাজেন্দ্রনাথ সরকারের মেয়ে বাসনা রাণীর সাথে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রামের গোবিন্দ সেনের ছেলে গৌতম সেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত গৌতম সেন ওরফে নবীন এবং নবীনের মা তার নন্দে জামাই সুব্রত বিশ্বাস এর কুপরামর্শে নানা অজুহাতে টাকা চেয়ে বাসনা রাণীর উপর নির্যাতন করে আসছে। বাসনার হতদরিদ্র পিতার তেমন কোন সঙ্গতি না থাকলেও মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় তারা ধার-দেনা করে জামাইকে অনেক টাকা পয়সা যৌতুক দিতেন। গৌতম সেন ওরফে নবীন এবং তার মা অনিমা রাণীর সীমাহীন দাবি মেটানো বাসনার পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় এর মাশুল হিসেবে বাসনাকে তার শাস্তি ভোগ করতে হতো। বাসনা রাণীর দুই সন্তানও রয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বাসনা সবকিছু নীরবে সহ্য করে আসছিল। এ নিয়ে এলাকায় কয়েক দফা শালিস বৈঠক হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে গৌতম ও তার মা অনিমা রাণী বাসনার উপর দফায় দফায় নির্যাতন চালায়। অসহনীয় এ নির্যাতনে বাসনার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। নির্যাতিতা ও তার স্বজনরা এ নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত গৌতম সেন তার স্ত্রীর নির্যাতনের কথা স্বীকার করে বলেন,সে আমার ও আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। এ কারণে তাকে একটু মারধর করেছি।

এবিষয়ে জানিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘শুনেছি মেয়েটির পরিবার অনেক গরীব। অভিযোগ পেয়েছি, গৌতম সেন ওরফে নবীন মেয়েটিকে নানাভাবে প্রায়ই মারধর করে। এ নিয়ে একাধিকবার শালিস ব্যবস্থাও করেছি। কিন্তু গৌতম শালিস অমান্য করে পুনরায় আবার মেয়েটির উপর অমানুষিক নির্যাতন করে।’

খোকসায় স্বামী,শ্বাশুড়ির নির্যাতনের শিকার গৃহবধূ

আপডেট সময় : ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩