খানসামায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভা
- আপডেট সময় : ০২:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩৯৪ বার পঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ দিনাজপুরের খানসামা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক প্রচরণা,উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী মঙ্গলবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খানসামা আয়োজনে টিটিসির কনফারেন্স রুমে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীস প্রবাসী মোঃ মেহেদী হাসান খান।
আরও উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর মোর্শেদ আলম শাহ, ড্রাইভিং ইন্সট্রাক্টর নিয়াজুর রহমান, সহকারী ড্রাইভিং ইন্সট্রাক্টর রবিউল ইসলাম,,কম্পিউটার প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন, অফিস সহকারী রমজান আলীসহ, টিটিসির সাবেক ও বর্তমান প্রশিক্ষণার্থীগণ।


















