ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধীর নামে ভিজিডির চাল উত্তোলন করায় মারধর করলেন ইউপি সদস্য

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৩১৫ বার পঠিত

প্রত্যন্ত গ্রামীন জনগোষ্ঠি অঞ্চলের অসহায়,দরিদ্র ও দুঃস্থ্য সধারন মানুষের জন্য সরকার তাদের সহায়তায় ভিজিডি কার্যক্রম শুরু করে।এরই অংশ হিসেবে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর তিন নং ওয়ার্ডের সোবাহান শেখের প্রতিবন্ধী স্ত্রী সামেলা বেগমের নামে একটি ভিজিডি কার্ড করা হয় চলতি বছরের শুরুতে।

এ ভিজিডি কার্ডের বরাদ্দ কৃত প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় রেখে ৩০ কেজি চাল দেওয়া হয় সুবিধা ভোগীদের। কিন্তু সামেলা বেগমের নামের কার্ড দিয়ে এ ভিজিডি কার্ডের চাল তুলে খাচ্ছেন খান গঞ্জ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য চামেলী বেগম। প্রতিমাসেই তিনি প্রতিবন্ধী সামেলার কার্ডটি ইউনিয়নে রেখে চাল তুলে নিয়ে যাচ্ছেন। তবে গত দুই মাসের দুইবার প্রতিবন্ধীর নামীয় কার্ডের চালে মহিলা সদস্য তুলে নেওয়ার ঘটনা জেনে চেয়ারম্যান কার্ডের প্রকৃত মালিক সামেলাকে চাল দিয়েছেন।কিন্তু প্রতিবন্ধী চাল তুলে নেওয়ার ঘটনা জানার পর সামেলার স্বামী ইজিবাইক চালক সোবাহান সেখকে মারধর করে।গত শনিবার সোবাহান ইজিবাইক নিয়ে বেলগাছি রেল স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলো।এসময় মহিলা মেম্বার চামেলী বেগম সোবাহানকে আটকিয়ে ভিজিডির চাল নেওয়ার কারনে তাকে মারধর করে।অকথ্য ভাষায় গালাগাল দেয়।বলে আর বলে আমি প্রতিটি কার্ড করতে ৫/৭ হাজার টাকা নিয়েছি।তোদের কার্ড করেছি টাকা দিস নাই।তাই এখন তোরা আর চাল তুলবিনা।আমি চাল তুলে নিব।মারধরের এ ঘটনায় সামেলা বেগমের স্বামী বাদী হয়ে সদর থানায় জিডি করেছেন।

প্রতিবন্ধী সামেলা বেগম জানায়,আমার নামে কার্ড হওয়ার পর আমি দুই বার চাল পাইছি।আর এত দিন ভিজিডির চাল মহিলা মেম্বার চামেলি বেগম ইউনিয়ন পরিষদ থেকে তুলে নিয়ে গেছে।

মহিলা মেম্বার চামেলি বেগম জানায়,গত ছয় বছর আগে সামেলা ও তার স্বামী মো. সোবাহানকে ১০ হাজার টাকা ধার দিই।কিন্তু তারা আজও আমার টাকা দিচ্ছেনা।এর মধ্যে এলাকায় কয়েকজন মিলে সামেলার নামে কার্ডের চাল ৩০ কেজি করে আমাকে ১০ মাস নেওয়ার কথা বলে।একারনে এ মাসে যে চাল আমার নেওয়ার কথা সেই চাল সামেলা তুলে নেওয়ার কারনে আমি সামেলার স্বামী সোবাহানের অটো থামিয়ে চাল তুলে নেওয়ার কথা জিজ্ঞেস করলে সে আমাকে উল্টো মারধর করেছে।স্টেশনের আশেপাশের লোকজন সাক্ষী ও আছে।

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরিফুর রহমান সোহান বলেন, আমি সামেলা বেগমের নামে কার্ড হয়েছে সে বিষয়টি জেনেছি।কিন্তু এই কার্ডের চাল কে তুলে নিচ্ছে সে বিষয়টি আমার আগে আমার জানা ছিলোনা। এখন বিষয়টি জেনে আমি যার নামে কার্ড তাকে চাল তুলে নেওয়ার কথা বলেছি।

রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমীন বলেন,যার নামে কার্ড হয়েছে সেই কার্ডের চাল তুলে নিবে। যদি পরিষদের কোন মেম্বার চাল নিয়ে থাকে তাহলে বিষয়টি আমি দেখে ব্যাবস্থা নিব বলে জানান তিনি।

খানগঞ্জ ইউনিয়নে প্রতিবন্ধীর নামে ভিজিডির চাল উত্তোলন করায় মারধর করলেন ইউপি সদস্য

আপডেট সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩