ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

খাগড়াছড়ির আলুটিলাতে মালবাহী গাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৩৭৬ বার পঠিত

খাগড়াছড়িতে চলছে বিএনপির ডাকা কেন্দ্র ঘোষিত, ৩য় দফায় ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী’র ১ম দিনের অবরোধ কর্মসূচি। খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের খাগড়াছড়ির আলুটিলা সড়কে পন্যবাহী গাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার সকাল পৌনে ১১ টায় আলুটিলা এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে।

অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি শহর ও অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন স্বাভাবিক চলাচলের চেয়ে কম চলছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান,” সকালে পন্যবাহী পরিবহন সংস্থা -ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিস এর একটি কার্ভাড ভ্যান মালামাল নিয়ে চট্রগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। আলুটিলা সড়কে উঠার সময় দুবৃত্তরা

কার্ভাড ভ্যানে আগুন দেয়। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায় । আগুনে গাড়ি থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে ।”

এর আগে রোববার আলুটিলা সড়কে একটি ট্রাকে আগুনে দেয় দুবৃর্ত্তরা।

খাগড়াছড়ির আলুটিলাতে মালবাহী গাড়িতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা

আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩