ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা

আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পঠিত

 বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে  দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অহিদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব মিলন শাহা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এইচ এম শাহীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাসরীন জাহান এবং কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ সরকার প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও আইনি পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ১০৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।উক্ত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।

কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা

আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬