ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

কুমারখালি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদান,এম,পি জর্জকে ফুলেল শুভেচ্ছা

পুলক সরকার-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডাঃ রাশেদ আল মামুন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে এই কর্মকর্তা যোগদান করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানান।
সিভিল সার্জন পদে সদ্য পদোন্নতি পাওয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হলেন।

পরে দুপুরে এই উপলক্ষে এক বিশেষ স্বাগত অনুষ্ঠানে ডাঃ রাশেদ আল মামুন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন।

এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন উপজেলার স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নত ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সাংসদ সেলিম আলতাফ জর্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহোযোগিতা কামনা করেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পূর্বে ডাঃ রাশেদ আল মামুন বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি,এস,ও হিসেবে কর্মরত ছিলেন।ইতিপূর্বে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় তিন তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হন এই কর্মকর্তা। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদানে উপজেলার চিকিৎসা ব্যবস্থাপনা ও সেবা খাত আরও বেশি আধুনিক ও উন্নত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।

কুমারখালি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের যোগদান,এম,পি জর্জকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩