কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭৭ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, দলীয় নেতাকর্মীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় মিছিলটি উপজেলার ডি এম একাডেমি ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব ও বক্তব্য প্রদান করেন নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রসুল রাজা, সিনিয়র সহ সভাপতি মো: শফিউল আলম শফি, সাধারন সম্পাদক মো: মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, ড্যাব নেতা ডা: ইউনুছ।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবদল সভাপতি মোঃ নাজির হোসেন মাস্টার,সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক টুকু চৌধুরী সহ আরো অনেকে। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “নবগঠিত কমিটি দলের ভাঙন রোধ এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি।
সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির এই পদক্ষেপে দলীয় কর্মসূচি আরও কার্যকর ও গতিশীল হবে বলে স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।


















