ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কিংবদন্তি বরেণ্য রাজনীতিবিদ সাবেক এমপি খুররম খান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৭০ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে ৪বারের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য কিংবদন্তি বরেণ্য প্রবীন রাজনীতিবিদ ও নান্দাইলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জননেতা খুররম খান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলার বাহাদুরপুর হাউজে সোমবার (১৭জুলাই) পারিবারিক ও হাসিনা খান চৌধুরী ফুরকানীয় হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।

সকালে মোয়াজ্জেমপুর গ্রামে মরহুমের কবর, জিয়ারত সহ মোনাজাত করা হয়। বাদ জুহুর সাহেব বাড়ী জামে মসজিদে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মোয়াজ্জেমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান. আশরাফ চৌধুরী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল মরহুমের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সাহেববাড়ী জামে মসজিদের খতিব মাওলানা শিব্বির হোসেন বাচ্ছু বিশেষ দোয়া পরিচালনা করেন।

২য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

কিংবদন্তি বরেণ্য রাজনীতিবিদ সাবেক এমপি খুররম খান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩