ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কালুখালীর সেই স্বাস্থ্য কর্মকর্তা উম্মনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মোঃ লালন শেখ- কালুখালী (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২৪৯ বার পঠিত

সরকারী নিয়ম-নীতি ও প্রাতিষ্ঠানিক বিধি – বিধানের তোয়াক্কা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজে বেঁচে যাওয়া রড, অ্যালুমিনিয়াম থাই ও অক্সিজেন সিলিন্ডার বিক্রি করার অভিযোগে অভিযুক্ত সেই কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মনের বিরুদ্ধে বালিয়ায়াকান্দি ইউএসএফপিও কে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে!

সংযুক্তঃ- ঘটনাটি ঘটে ২৬শে এপ্রিল-২৪ শুক্রবার আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এই নির্মাণ কাজে বেঁচে যাওয়া রড, অ্যালুমিনিয়াম থাই ও অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেন তফাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ মনতাজ আলী শেখের ছেলে রমজান আলী শেখ। ক্রয় কৃত এ মালামাল কালুখালী রেল স্টেশনের পাশে লিটন ভাঙরি দোকানে মজুদ রেখেছেন।

গত ২৭ শে এপ্রিল ও ২৮শে এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে এই স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও নির্মান সামগ্রী বিক্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে নড়ে চড়ে বসেন স্বাস্থ্য প্রশাসন! এই কর্মকর্তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে মর্মে জানাযায়!

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সঙ্গে ১২ মে-২৪, ০২.২৮ মিনিটে মুঠোফনে এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি জানান, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ও উন্মুক্ত দরপত্র আহ্বান ব্যতিত এগুলো বিক্রয়ের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বালিয়াকান্দি ইউএসএফপিও কে প্রধান করে ও গোয়ালন্দ ইউএসএফপিও সহ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে! তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না!

এ বিষয়ে তদন্ত কমিটি প্রধান বালিয়াকান্দি ইউএসএফপিও ডাঃ মুক্তাদির আরেফিন বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে! তদন্ত প্রতিবেদন আসলে দোষ গুণ বলা যাবে।

কালুখালীর সেই স্বাস্থ্য কর্মকর্তা উম্মনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪