ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খানসামায় মানববন্ধন

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪০ বার পঠিত

Oplus_131072

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও পেশার মর্যাদা রক্ষার দাবিতে দিনাজপুরের খানসামায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাকেরহাট শাপলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

সংগঠনটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করতে হবে। ছুটির দিনে বা অতিরিক্ত সময় কাজ করালে ওভারটাইম ভাতা প্রদান করতে হবে।

এছাড়াও চাকরির বয়সের সঙ্গে গ্র্যাচুয়িটির হার বৃদ্ধি, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর টি.এ/ডি.এ বিল বৃদ্ধি, মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ এবং চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে মোটরসাইকেল, কার বা অন্যান্য যানবাহনের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হলে কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদান বাধ্যতামূলক করতে হবে।

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে খানসামায় মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬