ওয়েলফেয়ার ট্রাস্ট নান্দাইলে ২০ কিলোমিটার রাস্তায় দুই পাশে ১০ হাজার তালবীজ রোপন
- আপডেট সময় : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪৪ বার পঠিত

নান্দাইলে ২০ কিলোমিটার রাস্তার দুপাশে ১০ হাজার তালবীজ রোপণ কার্যক্রম শুরু করেছে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার (১৬ সেপ্টম্বর)সকাল ১০ টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দশ হাজার তাল গাছের বীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে ।
নান্দাইল হেডকোয়ার্টার-দেওয়ানগঞ্জ রোডের দেওয়ানগঞ্জ বাজার থেকে এ রোপণ কর্মসূচির সূচনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট আলেমেদীন মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী।

ঢাকার বসুন্ধরার বিশিষ্ট সমাজসেবক জনাব আঃ ওয়াহেদ সাহেবের সার্বিক তত্বাবধানে তালবীজ রোপণ কর্মসূচিটি চলবে আগামী দুদিন। তিনি জানান ” সারাদেশে আমি তালবীজ বপনের এ কার্যক্রম ২০১২ সাল থেকে শুরু করি,আমার অনেক গাছে এখন তালও হচ্ছে। মানুষ, পশু- পাখি তা খাচ্ছে। আমি এ পর্যন্ত ২ লাখের অধিক তালবীজ বপন করেছি। আপনাদের ময়মনসিংহে এর আগে ত্রিশাল উপজেলায় ১০ হাজার তালবীজ বপন করেছি। আপনারা সহযোগিতা করলে আগামী বছর নান্দাইলে আরো ৩০ হাজার বীজ বপন করব ইনশাআল্লাহ।
তালবীজ রোপণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব ওয়ালী উল্লাহ,উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার আরও উপস্থিত ছিলেন উক্ত ট্রাস্টের সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অফিস সূত্রে জানানো হয়েছে দেওয়ানগঞ্জ -নান্দাইল হেডকোয়ার্টার রোডের দু পাশে ও দেওয়ানগঞ্জ – কালিয়াপাড়া রোডের প্রায় ২০ কিলোমিটার অংশে মোট ১০ হাজার তালবীজ রোপন করা হবে।




















