ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

উন্নয়নকে বাধাগ্রস্ত ও নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত আন্দোলনের নামে আবারও অগ্নি সন্ত্রাস শুরু করেছে ——-সমাজ কল্যান প্রতিমন্ত্রী

উত্তম কুমার সরকার -নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১২১ বার পঠিত

নেত্রকোনা -২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস ও সমাজ কল্যান প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন এলাকার জরাজীর্ণ বিদ্যালয় ও মাদ্রাসা ভেঙে চার তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। সরকারের উন্নয়ন ও সাফল্যে দেশী বিদেশি চক্র নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। উন্নয়নকে বাধাগ্রস্ত ও নির্বাচনকে বানচাল করতে বিএনপি জামাত আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস শুরু করেছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও শেষ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এই জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে জনগনের সামনে বেশী বেশী করে তুলে ধরার আহবান জানান।
তিনি আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডের লতিফা আব্বাছ মডেল মহিলা আলিয়া মাদ্রাসার চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

লতিকা আব্বাছ মডেল মহিলা আলিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ এর সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যুদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, এডভোকেট দীপক ধর গুপ্ত, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মোতালিব ও জেলা ছাত্রলীগে সভাপতি রবিউল আওয়াল শাওন প্রমূখ।
উল্লেখ্য, ৩ কোটি ৮ লক্ষ টাকা ব্যায়ে নতুন এই চায় তলা ভবন নির্মাণ করা হবে।

পরে প্রতি মন্ত্রী বাংলা কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নব নির্মিত ম্যুরাল “চিরঞ্জীব বঙ্গবন্ধু ” এর শুভ উদ্বোধন করেন।

উন্নয়নকে বাধাগ্রস্ত ও নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত আন্দোলনের নামে আবারও অগ্নি সন্ত্রাস শুরু করেছে ——-সমাজ কল্যান প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩