ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ে তালা ভেঙে কাগজপত্র তছনছের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৯৪ বার পঠিত

Oplus_0

উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ের মূল দরজার তালা ভেঙে কাগজপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের লোহার প্রধান দুটি দরজার হ্যাজবোল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে এবং কার্যালয়ের আসবাবপত্র তছনছ করে রেখে যায়।

এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ বলেন,“কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি সংগঠনের জরুরি সভাও আহ্বান করা হয়েছে।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন,“ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ে তালা ভেঙে কাগজপত্র তছনছের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫