ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈদ যাত্রাই কোনো ভোগান্তি নেই- রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১০০ বার পঠিত

বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো: জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদুল আযহায় ট্রেন যাত্রায় মানুষের কোন ভোগান্তি নেই। গত রোজার ঈদেও যেমন মানুষ ঈদ উদযাপনে নির্বিগ্নে বাড়ি ফিরেছে এবারের ঈদুল আযহার ঈদেও মানুষ ভোগান্তি ছাড়া ট্রেনে বাড়ি ফিরতে পারবে।

শুক্রবার (১৪ জুন) দুপুর ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর জামতলা জেলা পরিষদের ডাকবাংলো রেষ্টহাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর পর তিনি গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করছি। আগে ট্রেন পরে আসলে আগে ছাড়তো, এখনমাত্র একটা লাইন, তবে ডাবল লাইন আমরা করছি। গোয়ালন্দে আমরা একটা ট্রেন দিবো, সেটা পোড়াদহ থেকে হতে পারে অথবা দর্শনা থেকেও হতে পারে। অচিরেই গোয়ালন্দের বন্ধ স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং স্টেশন গুলো মেরামত করে নতুন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব ঘোষ প্রমুখ।

পরে অতিথিরা গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে যোগ দেন।

ঈদ যাত্রাই কোনো ভোগান্তি নেই- রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম

আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪