ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, পশুবাহী ট্রাকে বিশেষ ব্যবস্থা

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৪৮ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ।

শনিবার (২৪ মে) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীনাথ সাহা, ট্রাফিক পরিদর্শক আতাউর রহমান খান, বিআরটিএর সহকারী পরিচালক মো. নাছির উদ্দিন, বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন, বিআইডব্লিউটিএ টিআই সাগর মল্লিক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জুয়েল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী ও লঞ্চ মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ মল্লিক।

সভায় জানানো হয়, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি এড়াতে এ রুটে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাকগুলোর দ্রুত পারাপারে থাকবে আলাদা ও অগ্রাধিকারভিত্তিক ব্যবস্থা, যাতে পশুর সুরক্ষা নিশ্চিত হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, ঘাট ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়ে যায়। তাই ঘাটে শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্ন চলাচলই এবারের প্রস্তুতির মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

ট্যাগস :

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, পশুবাহী ট্রাকে বিশেষ ব্যবস্থা

আপডেট সময় : ০৯:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫