ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীদের উপর বর্ররতা হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ ইকবাল হোসেন- (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৬৩ বার পঠিত

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারন জনগণের উপর বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা সবাই ভাই ভাই, মানব হত্যার বিচার চাই” এ শ্লোগানকে সামনে রেখে চৌদ্দগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন তৌহিদী জনতা। শনিবার (২১অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার হায়দার শপিং কমপ্লেক্স এর সামনে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তৌহিদী জনতা ।

চৌদ্দগ্রামের তৌহিদী জনসাধারন প্রথমে জড়ো হয় ঢাকা-চট্রগ্রাম রোড়ের ঢাকা মুখি সড়কে, পরে আছর নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে হায়দার শপিং কমপ্লেক্স থেকে থানা গেইট হয়ে ঘুরে আবার হায়দার শপিং মলের সামনে শেষ হয়। এসময় বক্তারা ইসরায়েলের যত পন্য বাংলাদেশে আছে সব পন্য বর্জন করতে সকলকে আহ্বান করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্যে মোহাম্মদ মুর্তুজা মজুমদার বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবন যাপন করছে। গাজায় পানি, বিদ্যুৎসহ সব জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করা হয়েছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার(চৌদ্দগ্রাম)প্রতিনিধি মুহাম্মদ বেলাল হোসেন, ল্যাব ওয়ানের ডায়াগনস্টিক এর স্বত্তাধিকার মোহাম্মদ আলী, বিশ টাকার ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, হিউম্যানিটি অর্গানাইজেশন অফ চৌদ্দগ্রাম এর সভাপতি মোঃ শাকিল, মোঃ হোসেন নয়ন,নূর মোঃ সুমন,তারেক, মোঃ রাসেল,অর্ক,আলামিন,সালমান,রিদয়,ফাহিম,এম জে হাসান,মোহাম্মদ হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম রতন।

পরে সেখানে মুনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনীদের উপর বর্ররতা হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১০:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩