ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আশুলিয়ায় স্কুল ছাত্রী অপহরণ থানায় অভিযোগ

মোঃ শামীম আহমেদ-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৯৯ বার পঠিত

আশুলিয়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করেন। ভুক্তভোগী স্কুলছাত্রী (১৪) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় ডাক্তার জাফরুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার আশুলিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের ১ জাকির হোসেন (১৯) ২ একই গ্রামের বাবুল হোসেন (৩৮) ৩ মোছাঃ হাসনা বেগম (৩২) সহ অজ্ঞাত আরো কয়েক জন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৮ জানুয়ারি বিকালে ৩ টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর বিষয়টি সহপাঠীরা জানায়।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন সহ সাকু মাদবর কে বিষয়টি জানাই । অভিযুক্তরা স্থানীয় সাক্ষু মাদবরের আত্মীয় হওয়ায় উল্টো আমাকে এলাকা ছাড়ার জন্য হুমকি দিচ্ছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি। এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া থানার এস আই সোহেল রানা বলেন, আমি বাণিজ্য মেলায় ডিউটি অবস্থায় আছি বিষয়টি আমি এলাকায় গিয়ে তদন্ত করে বলতে পারবো।

ট্যাগস :

আশুলিয়ায় স্কুল ছাত্রী অপহরণ থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩