ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত গ্যারেজ মেকানিক

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১১৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বাস মেরামতের সময় অন্য বাসের চাকায় পিষ্ট হয়ে মুরাদ (২৬) নামের এক গ্যারেজ মেকানিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এরআগে গতকাল সোমবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে আশুলিয়ার নয়ারহাট কহিনুরগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ (২৬) ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার মধ্যবারের গ্রামের তারা মিয়ার ছেলে। সে আশুলিয়ার নয়ারহাট কহিনুরগেট এলাকার নাজিরুল অটোমোবাইল এন্ড ইঞ্জিনিয়ারিং গ্যারেজে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে আশুলিয়ার নয়ারহাট কহিনুরগেট এলাকায় একটি বাস মেরামত করতে ছিলো মুরাদ নামের মেকানিক। বাসের নিচে গিয়ে ইঞ্জিনের কাজ করার সময় অন্য একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নাজিরুল অটোমোবাইল এন্ড ইঞ্জিনিয়ারিং গ্যারেজে মালিক নাজিরুল ইসলাম বলেন, মুরাদ প্রায় গত তিন বছর ধরে আমার গ্যারেজে কাজ করে। গতকাল ঘটনার সময় আমি অন্য জায়গায় একটি গাড়ীর কাজ করতে গিয়েছিলাম। কাজ শেষে গ্যারেজে ফিরে দেখি সে নাই। এর কিছুক্ষন পরে একজন আমাকে খবর দেয় সে মারা গিয়েছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ঘাতক বাসটি সনাক্ত করাসহ এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত গ্যারেজ মেকানিক

আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩