ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৬ – চারজনের অবস্থা আশঙ্কাজনক

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৫৬ বার পঠিত

Oplus_131072

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একটি দুইতলা ভবন ধসে পড়েছে। এতে নারীসহ অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে মন্ডল মার্কেট সংলগ্ন বাদিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং পার্শ্ববর্তী বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে যায়।
দগ্ধরা হলেন—জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বাকিরা এখনও চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল মিয়া নামের এক ব্যক্তি নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। ভবনের নিচতলায় থাকা ভাড়াটিয়া জহুরুল ইসলাম সকালে রান্নার জন্য চুলা ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে ও আগুন ধরে যায়।
বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, “নিচতলার রাইজারে গ্যাস লিক ছিল। জানালা-দরজা বন্ধ থাকায় রাতভর গ্যাস জমে ছিল। সকালে আগুন জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।”
ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ম্যানেজার হারুন ওর রশিদ জানান, গুরুতর অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, “রান্নার চুলা ধরানোর সময় জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটায়। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এমন ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে প্রশাসনের নজরদারির ঘাটতি রয়েছে।

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৬ – চারজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫