ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৮২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় মাদকদ্রব্য গাঁজাসহ বেল্লাল হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোররাতে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বেল্লাল হোসেন (৩২) পিরোজপুর জেলার সদর থানার পোরগোলা এলাকার আঃ রশিদ হাওলাদারের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার কুরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪