ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৫৩৫ বার পঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ আলফাজ (২৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আলফাজ (২৪) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকোড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি ১০০গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪