ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আশুলিয়ায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মাসুদুর রহমান রুবেল - সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৩৪৩ বার পঠিত

আশুলিয়ায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আয়োজনে ও বাংলাদেশ বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার ফাউন্ডেশন এর সার্বিক তত্বাবধানে বাইপাইল শহীদ চত্বর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার ফাউন্ডেশন এর সভাপতি রাকিব মুসল্লী।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রিফাত ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামগড়া ছাত্র প্রতিনিধি মোঃ তুহিন, গণ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী আফসানা মিমি, গফুর মন্ডল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেনসহ আরও অনেকেই।

আলোচনা সভায় প্রধান আলোচক, বাংলাদেশ বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কার ফাউন্ডেশন এর সভাপতি রাকিব মুসল্লী বলেন, আমি আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি তারই সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমার ভাইদের খুনিদের শাস্তি নিশ্চিত করুন। 

আসছে সামনে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা। ফ্যাসিস্ট সরকারের পেতাত্মারা এই পূজায় সমস্যা সৃষ্টি করে হিন্দু মুসলিমদের ঐক্য নষ্ট ও দেশে অশান্তি করতে চাইবে। তাই আমি আমার শিক্ষার্থী ভাইবোনদের কাছে বিনীত অনুরোধ জানাই আপনারা পাঁচই আগস্ট এর পর যেভাবে মন্দির পাহারা দিয়েছেন ঠিক একই ভাবে পূজার মন্ডপ পাহারা দিয়ে ওই স্বৈরাচারদের পরিকল্পনাকে নস্যাৎ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মোঃ রিফাত, পুলিশদেরকে মামলা নেওয়ার ব্যাপারে তাগি দিয়েছেন এবং আওমি সন্ত্রাসীসহ যে সকল পুলিশ সদস্য গণহত্যার সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য বলেছেন।

জামগড়া ছাত্র প্রতিনিধি মোঃ তুহিন বলেন, স্বৈরাচারীর প্রেতারা আমাদের সমাজে ঘুরঘুর করছে। অতিসত্বর তাদেরকে গ্রেপ্তার করুন নয়তো তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। ছাত্র সমাজ রাজপথে ছিল আছে রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত থাকবে।

উক্ত দোয়া ও আলোচনা সভায় আশুলিয়ার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ও জনতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আশুলিয়ায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আপডেট সময় : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪