ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গার এক উজ্জ্বল নক্ষত্র,বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান আর নেই

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৯৩ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান (৭৮) আর নেই। তিনি আজ ২৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান ছিলেন বোয়ালমারী কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জি.এস.) এবং স্বনামধন্য এনজিও পল্লী প্রগতি সহায়ক সমিতি (পিপিএসএস)-এর সাবেক নির্বাহী পরিচালক। তিনি দায়িত্বপালনকালে আলফাডাঙ্গা উপজেলা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। এছাড়া তিনি শিরীন শাহাজাদী বালিকা বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলফাডাঙ্গার সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খানের মৃত্যুতে আলফাডাঙ্গা প্রেসক্লাব এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন,
“বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান ছিলেন আলফাডাঙ্গার আলোকিত মানুষদের একজন। সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়েছে, যেন তিনি এই কৃতি মানুষটিকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২৯ অক্টোবর, বুধবার যোহরের নামাজ শেষে দক্ষিণ শিরগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের সকলকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আলফাডাঙ্গার এক উজ্জ্বল নক্ষত্র,বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান আর নেই

আপডেট সময় : ০২:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫