ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় যৌথ বাহিনীর সকাল–সন্ধ্যা টহল, ১২ ডিসেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১২০ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সকাল–সন্ধ্যা টহল অভিযান চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
জানা গেছে,আলফাডাঙ্গা উপজেলার ১২১টি গ্রামে যৌথ বাহিনী সার্বক্ষণিক অবস্থানে থাকবে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকটবর্তী ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্প ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। যৌথ বাহিনীর এই টহল অভিযানের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আলফাডাঙ্গায় যৌথ বাহিনীর সকাল–সন্ধ্যা টহল, ১২ ডিসেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬