ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

আলফাডাঙ্গায় কোটা বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৫৯ বার পঠিত

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি ও মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে ১৬ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার চৌরাস্থায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম।

মানববন্ধনে বক্তব্য রাখেন ,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন তারা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: সাইফুর রহমান সাইফার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ এনায়েত ফকির, যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম,আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক হাসান শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একটি চক্র অপরাজনীতি ও জণভোগান্তির সৃষ্টি করছে যারা তাদের মূল হোতাদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানান। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আয়োজনে সকল শ্রেণির মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

আলফাডাঙ্গায় কোটা বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪