ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে গরু পুড়ে মৃত্যু, নিঃস্ব পরিবারে আহাজারি

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১০২ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনওয়াপাড়া এলাকায় ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে মারা গেছে এবং আরেকটি গুরুতর আহত হয়েছে। এতে একটি হতদরিদ্র পরিবার একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাত আনুমানিক ৯টার দিকে মনজুর নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোয়ালঘরে।
এ সময় শিকলে বাঁধা একটি গরু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর গরুটি মারাত্মকভাবে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে গোয়ালঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, ওই দুটি গরুই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গাভীর দুধ বিক্রি করেই চলত সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তার স্ত্রী মোসাম্মৎ খুশি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমাদের কোনো জমি-জমা নাই। এই দুইটা গরুই ছিল সম্বল। এখন সেটাও শেষ। তিনটা ছোট ছেলে আর এক মেয়ে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। যদি প্রশাসন একটু সাহায্য করে, তাহলে হয়তো আবার বাঁচার পথ খুঁজে পাবো।”

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে গরু পুড়ে মৃত্যু, নিঃস্ব পরিবারে আহাজারি

আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬