আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামীসহ গ্রেফতার পাঁচ
- আপডেট সময় : ০৫:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৮১ বার পঠিত

লালমনিরহাটের আদিতমারী থানার পুলিশ ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মেঃ মোজাম্মেল হক,এর নিদের্শে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই গোকুল চন্দ্র বর্মন,এসআই সালেহুর, এএসআই মোঃ শাহাদুল ইসলাম,এএসআই তপন কুমার,এএসআই পলাশ চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এম আর নং-১৩৯/২২ এর আসামী ১। আবুল হোসেন, জিআর ৪৬/১৬ এর আসামী ২। আবুল হোসেন, এনজিআর -৬৪/২৩ এর আসামী ৩। আজাহার আলী, সিআর- ১৮২/২১ (৬ মাসের সাজা) আসামি ৪। মোঃ ফিরোজ মিয়া, ৪৯৩/১৮, ৫৯৭/১৯ সহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ মিজানুর রহমান, সকলের থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, গাজিপুর, নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করেন।

























