ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আগামীকাল গোয়ালন্দে “গোয়ালন্দ ফুটবল একাডেমী কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৯৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে উদ্বোধনী খেলাসহ উপজেলার উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠ এবং দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও ফুটবলের সোনালী অতীতের স্মৃতি ফিরিয়ে আনতে “গোয়ালন্দ ফুটবল একাডেমী” কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩” উদ্বোধন হতে যাচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতির আয়োজনে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বিকেল ৩ ঘটিকায় উজানচর সোনালী অতীত ক্লাব বনাম দৌলতদিয়া সোনালী অতীত ক্লাবের মধ‍্যকর খেলা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনীর পর্দা নামবে। টুর্নামেন্টে গোয়ালন্দ পৌর সোনালী অতীত ক্লাব নামে আর একটি দল রয়েছে।

টুর্নামেন্টটির বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী’।

উল্লেখ্য, টুর্নামেন্ট জুড়ে তিনটি দলে বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ৩০ বছরের উর্ধ্বে। এক কথায় বলা যায় টুর্নামেন্টটিতে গোয়ালন্দ উপজেলার সাবেক জনপ্রিয় সোনালী অতীতের অনেক খেলোয়াড়ের মিলনমেলা ঘটবে।

উদ্বোধনী খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

টুর্নামেন্টটি উদ্বোধন করবেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল। এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সুধীজন ও কীড়ামোদী মানুষ উপস্থিত থাকবেন।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন দেশ ও জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রতিদিনের খবর ও রাজবাড়ী মেইল ডটকম।

টুর্নামেন্ট সম্পর্কে আয়োজক কমিটির আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলায় যুব সমাজকে মাঠমুখী করতে, উপজেলার বিভিন্ন মাঠে খেলার জাগরণ এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলনমেলা করতেই আমাদের এমন উদ্যোগ। এ টুর্নামেন্টের খেলায় উপজেলার সাবেক ও জনপ্রিয় অনেক ফুটবলার অংশ নেবেন।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব গোলাম মোস্তফা সোহাগ বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমী গোয়ালন্দের খেলাধুলার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা গোয়ালন্দের খেলোয়াড়দের মাঠমুখী করতে এবং গোয়ালন্দের সোনালী অতীতের জনপ্রিয় সাবেক খেলোয়াড়দের একই প্লাটফর্মে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতেই আমাদের এমন ব‍্যতীক্রমী আয়োজন। এ টুর্নামেন্টে উপজেলার গোয়ালন্দ পৌরসভা, উজানচর ইউপি ও দৌলতদিয়া ইউপির সাবেক খেলোয়াড় অংশ নিবেন। এ টুর্নামেন্ট শেষে সাবেক খেলোয়াড়দের নিয়ে একটা দল গঠন করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য।

আগামীকাল গোয়ালন্দে “গোয়ালন্দ ফুটবল একাডেমী কাপ ৩ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩