ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করব- মনিরুল হাসান বাপ্পী

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ০২:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৭৩ বার পঠিত

Oplus_131072

বিএনপি গণমানুষের দল হিসেবে রাজনীতি ও তার দৃষ্টিভঙ্গি জনবান্ধন তা জাতির সামনে পরিস্কার করেছে। আমার দলের নেতা তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন। স্বাধীন রাষ্ট্র মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। আমাদের সংগ্রাম ছিলো শুধুমাত্র বিএনপির জন্য নয়, পুরো জাতির ভবিষ্যতের জন্য। আমরা চাই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, মুক্ত সমাজ। আর তা প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে সকলেই ভোট কেন্দ্রে যাবেন, অন্যান্যদের উৎসাহিত করুন। কারণ ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিত ও আপনাদের সরাসরি মতামতের ভিত্তিতে যোগ্য নেতা নির্বাচনের মাধ্যমে উন্নয়ন বুঝে নিন।
দেশের রাজনৈতিক সংকট উত্তরণের বিষয়ে আমি ও আমার দলের অবস্থান স্পষ্ট। আমি বিশ্বাস করি জনগণের ঐক্যই পরিবর্তনের প্রধান শর্ত। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করার আহবান জানাচ্ছি। ভাঙ্গন কবলি এই অঞ্চলের জনসাধারণের পাশে থেকেছি, জনগণের প্রতিটি দাবির পক্ষে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তাই দলের নীতিনির্ধারণী আলোচনায় আমাকে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

গতকাল ২৭ জানুয়ারী (মঙ্গলবার) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া, মঠবাড়ী সুতির অফিস, সেদুর ব্রিজ অঞ্চলে একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন।

তিনি আরো বলেন, অনেক সময় ঝুঁকি থাকা সত্ত্বেও আমি সকলের পাশে দাঁড়াতে ভুল করি নাই। বিগত সময়ে কেউ গ্রেফতার হলে, মামলা হলে, পরিবারের সমস্যা থাকলে আমি দায়িত্ব নিয়ে পাশে থেকেছি, আর্থিক সহায়তা সহ খোঁজখবর নিয়েছি। অগণিত নেতাকর্মীকে তৎকালীন সময় জালিম সরকারের জেলখানা থেকে জামিনে বের করেছি। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম খোকা, মোহতাসিম বিল্লাহ, জামাল ফারুক জাফরিন, নূরুল ইসলাম খোকন, রবিউল ইসলাম, আসাদুর রহমান লিটন, আবুল কালাম কাজল, আম্মার হোসেন রাজু, আনারুল ইসলাম ডাবলু, মহরম হোসেন, সিরাজুল ইসলাম, প্রভাষক মন্জুর মোর্শেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, মাসুম বিল্লাহ, আক্তারুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করব- মনিরুল হাসান বাপ্পী

আপডেট সময় : ০২:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬