ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’—আলফাডাঙ্গায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৪৩ বার পঠিত

“সমবায় শক্তি, সমবায় মুক্তি”—এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিনি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

“সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা অর্জন, সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তৃতকরণ এবং সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা”—এ লক্ষ্যকে সামনে রেখে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট, সমবায় কার্যালয়, আলফাডাঙ্গা (ফরিদপুর) কর্মশালাটি পরিচালনা করে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। কৃষি উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম বাংলা সমবায় সমিতির সভাপতি রেজওয়ান আহম্মেদ। এ সময় আরও বক্তব্য রাখেন গ্রাম বাংলা সমবায় সমিতির রিজিওনাল ম্যানেজার কুতুবউদ্দিন আহম্মেদ পলাশ।
প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “সমবায় দেশের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম। সুশাসন, স্বচ্ছতা ও নিয়ম মেনে পরিচালনা করলে সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। সমবায়ের বিস্তারে সরকারি নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা উন্নয়ন করতে হবে। সমবায়ই পারে জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে।”
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা সমবায় আইন, বিধিমালা, হিসাব-নিকাশ, ব্যবস্থাপনা পদ্ধতি এবং মাঠপর্যায়ের সমবায় কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

‘সমবায় শক্তি, সমবায় মুক্তি’—আলফাডাঙ্গায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

আপডেট সময় : ০১:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫