ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সদরপুরে চন্দ্রপাড়া দরবারের ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মিজানুর রহমান - সদরপুর (ফরিদপুর)
  • আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৩৯৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে আগামী ৩ জানুয়ারী বার্ষিক ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

আশেকান, জাকেরান ও মুরিদানদের থাকা-খাওয়া, চিকিৎসা ও অজু-গোসলসহ নামাজ আদায়ের সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ওরছে আগতদের নিরাপত্তায় বিশাল এলাকাজুড়ে সি.সি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব আনসার বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলে জানান দরবার শরীফ কর্তৃপক্ষ।

দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের পদচারনায় মুখরিত হবে দরবার শরীফ। হযরত মুহাম্মাদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় চলবে রাতভর ইবাদত-বন্দেগি। ৪১তম ওরছ শরীফে সুলতানুল আওলিয়া জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) এর লাখো ভক্তের মিলনমেলা বসবে পাক দরবার শরীফে।

দরবারের মুখপাত্র মোঃ মাহাবুব রহমান জানান, ওরছ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবছর আগের তুলনায় আরও বেশী মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। আমরা ওরছের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

সদরপুরে চন্দ্রপাড়া দরবারের ওরছ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩