ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শ্রমিকদের মন উৎফুল্ল ও কাজের অগ্রগতির জন্যই বিনোদনের আয়োজন

মাসুদুর রহমান রুবেল-সাভার(ঢাকা):
  • আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৭ বার পঠিত

এসো মিলি বন্ধনে প্রকৃতির সন্ধানে…
“হৈ হুল্লোরে সব মন জুড়ে, জাগো খুশির প্লাবনে, আজ ছুটিতে, বাধি জুটিতে, হবে বনভোজন। এই স্লোগান ধারন করে অনুষ্ঠিত হয়ে গেলো ফ্রেন্ডস নীটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড বার্ষিক বনভোজন -২০২৫।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)আশুলিয়ার তৈয়বপুর এলাকায় ফ্রেন্ডস নীটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড কারখানার শ্রমিকদের নিয়ে রাজ পার্ক এন্ড পিকনিক স্পর্ট এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে এসময় ওই পোশাক কারখানার ৭৫০ জন শ্রমিক অংশগ্রহণ করে।

ফ্রেন্ডস নীটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ এর এইচ আর এডমিন মোঃ জুয়েল আহমেদ বলেন –
শ্রমিকদের জীবনে কাজের পাশাপাশি বিনোদনও প্রয়োজন আছে, এই উপলব্ধি থেকেই আমাদের ম্যানেজিং ডাইরেক্ট স্যার  শ্রমিকদের জন্য বনভোজনের আয়োজন করেছে।  এটা বনভোজন বললে ভুল হবে আসলে এটা হলো মালিক শ্রমিকদের এক মিলন মেলা।

ফ্রেন্ডস নীটওয়্যার এন্ড এক্সেসরিজ লিঃ এর মেডিকেল এসিস্ট্যান্টের মৌশিক্ষা আক্তার বলেন-শ্রমিকদের মনকে উৎফুল্ল ও কাজে উৎসাহ যোগাতে আজকের এই বনভোজনের আয়োজন। এটা মালিক শ্রমিকের মিলন মেলা।

বনভোজনে শ্রমিকদের জন্য দুপুরে খাবার হিসেবে পরিবেশন করা হয় গরু ও খাসির রেজালা,চিকেন এবং কোমল পানীয়। শ্রমিকরা সারাদিন নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।

শ্রমিকরা জানায়,ছেলে-মেয়েদেরকে নিয়ে তারা বনভোজনে আসতে পেরে অনেক খুশি।
পার্কের ঘোরাঘুরি করে তারা ব্যাপক আনন্দ পেয়েছেন এবং সারাদিন পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দদায়ক সময় কেটেছে।

ফ্রেন্ডস নীটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড এর এমডি মো: ইমরান আলী বলেন,পোশাক কারখানায় শ্রমিকরা সারা বছর উৎপাদনে ব্যস্ত সময় পার করেন। ভোর বেলা সামান্য নাস্তা মুখে গুজেই তারা দায়িত্ব পালনে কারখানায় ছুটে আসে। আর বাসায় ফিরে রাতের বেলা। তাই স্বাভাবিক কারণেই তাদের বিনোদনের কোনো সুযোগ থাকে না। আর সে কারণেই অন্তত একটি দিনের জন্য শ্রমিকদের বিনোদন দেওয়ার লক্ষ্যে এই বনভোজনের আয়োজন।

ট্যাগস :

শ্রমিকদের মন উৎফুল্ল ও কাজের অগ্রগতির জন্যই বিনোদনের আয়োজন

আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫