ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৯২ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে ৬ লাখ ৭৫ হাজার নগদ টাকাসহ ডলার প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ মার্চ) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের তিনানী ভেলুয়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার নতুন মালমারা এলাকার মৃত সমেজ উদ্দিনের ছেলে মো. মামুদ আলী (৩৮) ও মৃত তৈনুজ
মণ্ডলের ছেলে মো. বাদশা মণ্ডল (৩৪)। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম সাংবাদিকদের জানান, ১৫
মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার তিনানী ভেলুয়া মোড় এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানকালে একটি মোটরসাইকেলে ধূসর কালো রঙের ব্যাগসহ ২ জন
সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা
সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি।

পরে পুলিশের প্রাথমিক তদন্তে তমামুদ আলী ও বাদশা মণ্ডলের বিষয়ে তদন্ত করে তারা ডলার জালিয়াতি চক্রের সদস্য বলে জানতে পারে পুলিশ। ওই ঘটনায়
বৃহস্পতিবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলেমান (৩৪) বাদী হয়ে ওই দুজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি
মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩