ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের সর্বাত্মক কর্মবিরতি: প্রত্যয় স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি

উত্তম কুমার সরকার - নেত্রকোনা (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩১৮ বার পঠিত

বৈষম্যমূলক প্রত্যয় স্কিম বাতিল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দ্বিতীয় দিনের মতো কর্মবিরতির কর্মসূচি পালন করছে। উল্লেখ্য, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এমন কর্মসূচি দেয়া হয়েছে। এ সময় শিক্ষকমণ্ডলী পাঠদান ও যাবতীয় দাপ্তরিক কাজ বন্ধ রাখেন।

কর্মসূচি চলাকালীন প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচিও রয়েছে। এ সময়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক হাফসা আক্তার, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. আঙ্গুর হোসেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শোভন রায়, শিক্ষক সমিতির সদস্য সচিব আব্দুল্লাহ আল সিয়ামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী আলোচনা করেন। এ সময় তারা প্রচলিত পেনশন পদ্ধতির সাথে প্রত্যয় স্কিমের পার্থক্য আলোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যমান সুযোগসুবিধা থেকে বঞ্চিত করে একাডেমিকে পিছিয়ে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তির মাধ্যমে এ খাতে মেধাবী তরুণদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং শিক্ষকমণ্ডলীদের ভবিষ্যৎকে অনিশ্চিতায় নিমজ্জিত করা হচ্ছে।

এ সময় তারা আরো বলেন, প্রত্যয় স্কিম প্রত্যাহারের জন্য কর্মসূচি মূলত বিশ্ববিদ্যালয়গুলোকে বাঁচানোর কর্মসূচি, একাডেমিকে বাঁচানোর কর্মসূচি।

উল্লেখ্য, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের সর্বাত্মক কর্মবিরতি: প্রত্যয় স্কিম বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি

আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪