ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

শরণখোলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্যাপসে’র শীতবস্ত্র বিতরণ

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি (ক্যাপস) কর্তৃক কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের বান্দাকাটা সুশীলন সাইক্লোন ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করেন ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি এর প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন,মধ্য-রায়েন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল মীর, সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা মো: মামুনসহ শরণখোলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলের শিক্ষক-শিক্ষীকা ও কোমলমতি শিক্ষার্থীরা।

এ সময় মধ্য-রায়েন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল মীর বলেন, ক্যাপস একটি ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এখানে জলবায়ু বিপর্যয়ের ফলে ঝড়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি শিখানো ও লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। হাড় কাপানো এই শীতে কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী করে তুলবে।
ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান বলেন, বিগত এক বছর ধরে উপকূলীয় এলাকার ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে ক্যাপস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শীতকালীন এই সময়ে ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলের শিক্ষার্থীরা যাতে শীতে ক্ষতিগ্রস্ত না হয় এবং লেখাপড়া থেকে যাতে ঝড়ে না পড়ে সেলক্ষ্যেই ক্যাপস এর পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

শরণখোলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্যাপসে’র শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫